=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
বলিউড সাম্রাজ্যের রাজকীয় বিয়েগুলোর একটি হতে চলেছে ভিকি-ক্যাটরিনার শাদি। ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ের দিন কে কে উপস্থিত থাকবেন, তা নিয়েও চলছে জোর জল্পনা। আর সবচেয়ে বড় প্রশ্ন, বিয়েতে কি ক্যাটের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সালমান খান থাকবেন?
বলিউডে জোর গুঞ্জন, ভিকি আর ক্যাটের মালাবদলের সময় সালমান হাজির থাকবেন না। এর কারণ নাকি খ্যাতনামা চিত্রপরিচালক কবির খান। ক্যাটের বিয়েতে কবির আর তাঁর স্ত্রী মিনি মাথুরের উপস্থিত থাকার কথা। কবির আর মিনির বাসায়ই দিওয়ালির সময় ভিকি-ক্যাটের বাগদানের আসর বসেছিল। কবির খানকে অত্যন্ত কাছের বন্ধু মনে করেন ক্যাটরিনা।
এই বলিউড নায়িকার সঙ্গে কবির খানের পারিবারিক সম্পর্ক। কবিরের পরিচালনায় ক্যাট ‘নিউইয়র্ক’, আর ‘এক থা টাইগার’ ছবি দুটি করেছিলেন।
কিন্তু ভাইজানের সঙ্গে আবার কবিরের সম্পর্ক ইদানীং শীতল। ‘টিউবলাইট’ ছবির পর থেকেই তাঁদের সম্পর্কে তিক্ততা শুরু হয়। এখন পর্যন্ত তাঁদের সম্পর্ক স্বাভাবিক হয়নি বলে জানা গেছে। কবির খানের বাসায় আয়োজন করা হয়েছিল বলেই নাকি প্রিয় বন্ধু ক্যাটের বাগদানে যাননি সালমান। তাই ক্যাট-ভিকির বিয়েতে সালমানের উপস্থিতি নিয়ে এক বড় প্রশ্নচিহ্ন আছে।
সালমানের টিমের পক্ষ থেকে শোনা যাচ্ছে, ক্যাটের বিয়ের সময় ‘পাঠান’ আর ‘টাইগার থ্রি’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন ভাইজান। আসলে শাহরুখপুত্র আরিয়ান খান মাদক-কাণ্ড মামলায় গ্রেপ্তার হওয়ার পর সালমান তাঁর সব ছবির শুটিং বন্ধ রেখেছিলেন।
পর্দার বাইরে ক্যাটরিনা কাইফের মুখে সবচেয়ে বেশি হাসি ফুটিয়েছেন সালমান খান এইসব ছবির শুটিং শুরু হবে এবার। নির্মাতারা সালমান আর শাহরুখের দৃশ্যগুলোর শুটিং আগে শেষ করবেন। কারণ, এরপর কিং খান ‘পাঠান’–এর জন্য স্পেনে পাড়ি জমাবেন। আর তাই ক্যাট-ভিকি বিয়েতে ভাইজানের হাজির থাকার সম্ভাবনা অনেকটা কম। তবে সালমান না থাকলেও তাঁর পরিবার বিয়েতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সালমানের বোন অর্পিতা আর ক্যাট একে অপরের ভাল বন্ধু।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের রোমান্সের খবর নিয়ে দীর্ঘদিন ধরে বিটাউনে নানা ফিসফাস শোনা যায়
জানা গেছে, সালমানের আরেক বোন আলভিরা অগ্নিহোত্রী আর মা সালমা খান এই বিয়েতে আসবেন।
খবর যে আগামী ৭ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে ক্যাটরিনা আর ভিকির বিয়ের আসর বসবে। রাজস্থানের সোয়াই মাধোপুর অঞ্চলের সিক্স সেন্সেস ফোর্টে তাঁদের বিয়ের আসর বসতে চলেছে। এখন থেকেই দুই পরিবারের মধ্যে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com