=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
মো:ফারুক খান,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বিদ্রোহী প্রার্থী এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন সেন্টুকে দল থেকে সায়য়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের স্বাক্ষরিত এক চিঠি সূত্রে এসব তথ্য জানা যায়।
জানা যায়, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে শ্রীনগর উপজেলার ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড আজিজুল ইসলামকে নৌকা মার্কা দলীয় মনোনীত প্রার্থী ঘোষনা করেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ষোলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মোয়াজ্জেম হোসেন সেন্টু চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। যা আওয়ামী লীগের গঠনতন্ত্রের সম্পূর্ণ নিষেধাজ্ঞা ছিল । সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হোসেন সেন্টুকে ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, ষোলঘরে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিপুল ভোটে নৌকার প্রার্থী আলহাজ আজিজুল ইসলাম দ্বিতীয় বারের মত ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com