=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
স্ত্রী রাহাত আরাসহ করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।চিকিৎসকের পরামর্শে দুজনই তাদের উত্তরার বাসায় আছেন।মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান বলেন, গতকাল (১০ জানুয়ারি) মহাসচিবের স্ত্রী রাহাত আরার করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। পরে আজ (মঙ্গলবার) মহাসচিবের করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে তারা দুজনই বাসাতে আছেন।
শায়রুল কবির জানান, বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফখরুল ও তার স্ত্রীর খোঁজ-খবর রাখছেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com