=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। দীর্ঘদিন বুকে ব্যথা ও শ্বাসকষ্টসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন ৯০ বছর বয়সী এই গায়িকা। বুধবার (২৬ জানুয়ারি) রাতে অবস্থার আরও অবনতি ঘটলে, তার গৃহ-চিকিৎসকের পরামর্শে এই 'গীতশ্রী'কে SSKM হাসপাতালে ভর্তি করানো হয় ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে এই গায়িকার পরিবারকে ফোন করেন এবং সময় বিলম্ব না করে হাসপাতালে ভর্তির কথা জানান। আর মমতার নির্দেশনানুযায়ী এদিন শিল্পীর লেক গার্ডেন্সের বাড়ি থেকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় গায়িকাকে। এসএসকেএমে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখছেন বলেও জানা গেছে।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবার সূত্রে জানা যায়, শিল্পীর দুটি ফুসফুসে সংক্রমণ রয়েছে। বুধবার রাত থেকেই ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি শিল্পী। বাড়ছিল জ্বর। তার ওপর বুধবার বাড়িতে পড়ে যান তিনি। পরিস্থিতি বেগতিক দেখেই বাড়িতে রেখে নয়, বরং হাসপাতালে ভর্তি করে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ ফিরিয়ে দিয়েছিলেন বাংলা গানের এই প্রবাদপ্রতিম সংগীতশিল্পী। জানা গেছে, ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে তাকে এই সম্মাননার জন্য মনোনীত করা হয়েছিল, কিন্তু অত্যন্ত অপমানিত এবং অসম্মানিত বোধ করে তিনি ফিরিয়ে দিয়েছেন ‘পদ্মশ্রী’।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৫ জানুয়ারি) শেষ বিকেলে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে সন্ধ্যা মুখোপ্যাধ্যায়কে ফোনে যোগাযোগ করা হয়। তাকে হিন্দিতে বলা হয় আমরা আগামীকাল আপনাকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করতে চাই। আপনি কি নেবেন? তাহলে অন্যান্য পুরস্কার প্রাপকদের সঙ্গে আগামীকাল সকালের মধ্যে আপনার নামও ঘোষণা করা হবে
কিন্তু, এমন একটি ফোন পেয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় প্রথমে কিছুটা থমকে যান। এই ভঙ্গিতে যে পদ্ম খেতাব দেওয়া হতে পারে তিনি ভাবতেই পারেননি। তারপর তার মনে হয় এতবছর ধরে সংগীতের জন্য এতো কন্ট্রিবিউশনের পর ‘পদ্মশ্রী’? তার সমসাময়িকেরা যেখানে যোগ্য কারণেই কেউ ভারতরত্ন, কেউ পদ্মবিভূষণ বা পদ্মভূষণ, সেখানে তিনি কিনা ‘পদ্মশ্রী’?- যে সম্মানে মুম্বাই সঙ্গীত জগতের অনেকেই ভূষিত। তার আরও খারাপ লাগে শেষমুহুর্তে এমন প্রস্তাবনার ধরনে। বিশেষ করে সিনিয়রিটি এবং কন্ট্রিবিউশনের কোনও তোয়াক্কা না করে যে ভঙ্গিতে তাকে প্রস্তাব দেওয়া হয়। তিনি সাথেসাথেই জানিয়ে দেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। কেন্দ্রীয় সরকারের সে প্রতিনিধিকে বলেন , ‘মেরা দিল নাহি চাহতা হায়। আর একটা কথা জেনে রাখুন- আমার শ্রোতারাই আমার পুরস্কার’।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com