=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলির বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি না থাকলেও ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টিম আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে চিলির কালামা শহরে চিলিকে ১-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এতে সব মিলিয়ে টানা ২৮ ম্যাচে অপরাজিত রইল আর্জেন্টিনা।
চিলির বিপক্ষে করোনা থেকে সুস্থ হলেও ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। করোনা পজিটিভ থাকায় ডাগ আউটে থাকতে পারেননি কোচ লিওনেল স্ক্যালোনিও।
পুরো ম্যাচে দু'দলের ফুটবলাররা মিলে ফাউল করেছেন ৩৬টি, ম্যাচে হলুদ কার্ড দেখানো হয়েছে ৯বার।
প্রতিপক্ষের মাঠে নেমে ম্যাচের সপ্তম মিনিটেই গোলের দেখা পায় আর্জেন্টিনা।
রদ্রিগো ডি পল বল বাড়িয়ে দেন ডি মারিয়ার দিকে। তার সামনে তখন প্রতিপক্ষে তিন ফুটবলার। তাদের এক রকম ফাঁকি দিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া শটে দৃষ্টিনন্দন এক গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
তবে ম্যাচের ২০তম মিনিটে স্বাগতিক চিলিকে সমতায় ফেরান বেন ব্রেন্টন দিয়াজ।
মার্সেলিয়ানো নুয়েজের কাছ থেকে পাওয়া বলে দুরূহ কোন থেকে গোল করেন তিনি।
২৫ মিনিটে ডি মারিয়ার বক্সের বাইরে থেকে নেওয়া আরও একটি শট আটকে দেন গোলরক্ষক ক্লদিও ব্রাভো। ৩৪ মিনিটেও ঠেকিয়ে দিয়েছিলেন রদ্রিগো ডি পলের শট। কিন্তু ফিরতি বল পেয়ে যান মার্টিনেজ। গোল করতে ভুল করেননি তিনি।
৩৭ ও ৩৮ মিনিটে দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি চিলি। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় স্বাগতিকদের। বিরতি থেকে ফিরে দু'দলই কিছুটা ছন্দহীন ফুটবল খেলতে থাকে। তবে ৮৪ মিনিটে এসে গোলের খুব কাছাকাছি ছিল চিলি।
কিন্তু এবার আর্জেন্টিনার ত্রানকর্তা হন এমিলিয়ানো মার্টিনেজ। বেন ব্রেন্টনের হেড ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন অ্যাস্টন ভিলা তারকা। হতাশ হতে হয় চিলিকে। শেষ পর্যন্ত প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সাতে আছে চিলি। ব্রাজিল ১৪ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
কাতারের টিকেট আগেই নিশ্চিত হওয়ায় বাছাইয়ের বাকি ম্যাচগুলো আর্জেন্টিনার জন্য মূলত দল গুছিয়ে নেওয়ার। এই অঞ্চলের ১০ দেশের বাছাই থেকে শীর্ষ চারটি দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com