=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
মো:ফারুক খান,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য নুরুল আমিন মোড়ল ও তার সহযোগী সাজ্জাদ হোসেন বিপুল একটি মামলায় জামিনের জন্য মুন্সীগঞ্জ জুডিশিয়াল কোর্টে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণ করেন।
জানা যায়, এর আগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৩ তারিখ বিকালে ভাগ্যকুল এলাকার আল-আমিন বাজারে হামলা ও ভাঙচূরের ঘটনা ঘটে। ওই ঘটনায় আজিবর শেখ বাদী হয়ে নুরুল আমিন মোড়লসহ ১৪ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২৪।
মামলার বাদী আজিবর শেখ জানান, সোমবার মুন্সীগঞ্জ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে (৩) মামলার আসামীরা জামিনের জন্য গেলে বিচারক ইউপি সদস্য নুরুল আমিন মোড়ল (১নং আসামী) ও সাজ্জাদ হোসেন বিপুলের (২নং আসামী) জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com