=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
মোঃরফিকুল ইসলাম মিঠু।। রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ জাকির হোসেন (২৪)।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, রবিবার (৬ই ফেব্রুয়ারী ২০২২) সন্ধ্যা ৬ টায় উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুরস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে খন্দকার সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তার নিকটে থাকা ব্যাগ তল্লাশি করে সাদা কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরো জানান মাদকের বিরুদ্বে ডিসি স্যার জিরো টলারেন্সের নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় মোবাইল টিম ৯৬ এর টিম লিডার এস আই খালেদ আনোয়ার সঙ্গীয় ফোর্স সহ আসামীকে গ্রেপতার করেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য আইনে ৩৬(১) এর টেবিল ১৯( খ) ধারায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। মামলা নং ০৪।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com