=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
মোঃফারুক খান,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ইট বোঝাই মাহিন্দ্রার চাপায় অর্ণব (১৩) নামে এক ছাত্র গুরতর আহত হয়েছে। অর্ণব শ্রীনগর সদর ইউনিয়নের গাজাল হাঁটির মো. মিজানুর রহমানের পুত্র। সে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রীনগর চকবাজারে আল মুসলিম কনফেকশনারী এন্ড ভ্যারাইটিজ ষ্টোরের সামনে এই ঘটনা ঘটে। মাহিন্দ্রাটি শ্রীনগর থানা পুলিশ আটক করে।
স্থানীয়রা জানায়, শ্রীনগর চকবাজার পুরাতণ ঘাটের সামনে ইট বোঝাই একটি মাহিন্দ্রা অর্ণবকে চাপা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহিন্দ্রা চালক উপজেলার শ্যামসিদ্ধির আল-আমিন। আহত অর্ণবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ভ্যারাইটিজ ষ্টোরের কর্মচারী জানান, মাহিন্দ্রাটি ওই ছাত্রকে চাপা দিয়ে দোকানের বেড়ার একাংশ ও একটি টিউবওয়েল ভেঙে ফেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ প্রহলাদ কৃষ্ণ বর্মণ বলেন, আহত ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, মাহিন্দ্রাটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com