=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃচুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার দুপুরে ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আকাশ ও রকিম ঢালীকে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারকৃত আকাশ (২২) পৌর এলাকার দৌলৎগঞ্জ পাড়ার হারুন অর রশিদের ছেলে ও রকিম ঢালী (৩৫) উপজেলার কালা গ্রামের রটম ঢালীর ছেলে।
পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সৈকত পাড়ে ও সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে দুপুর সোয়া দুইটার দিকে পৌর এলাকার ইসলামপুরে মুজাহিদ ফুড বেকারি সংলগ্নে জীবননগর-চ্যাংখালি সড়কের থেকে ৫০ বোতল ফেনসিডিল ও মাদক ব্যাবসায়ে ব্যবহৃত একটি ডায়ান মোটরসাইকেল সহ আসামী আকাশ শেখ ও রকিম ঢালীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com