=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
কামাল হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন বাঘের বাজার এলাকায় একটি পরিত্যাক্ত পুকুর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ। তবে কঙ্কালটি নারী না পুরুষ চিহ্নিত করা যায়নি।
আজ শুক্রবার ১৮ফ্রেব্রুয়ারী দুুপুর ২টার দিকে পুকুরের পাশের মাঠে শিশুরা খেলা করছিলো। এসময় মাথার খুলি ও হাড় সহ কঙ্কাল দেখতে পায়। পরে স্থানীয় লোকজন জয়দেবপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাঘের বাজার এলাকার লিথী গার্মেন্টস সংলগ্ন উত্তর পাশে পরিত্যক্ত পুকুর থেকে কঙ্কালটি এসআই মিরাজ আহমদ ওয়াকিল এসে উদ্ধার করেন। তবে কঙ্কালটির কোন পরিচয় পাওয়া যায়নি। এতে করে ঐ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে।
এব্যাপারে জয়দেবপুর থানার এসআই মিরাজ আহমদ ওয়াকিল পিপলস নিউজকে বলেন, আমরা খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করেছি এবং ডিএনএ টেষ্টের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হবে বলে জানান,
এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি অপারেশন মুন্সি আবু কুদ্দুস পিপলস নিউজকে জানান, উদ্ধার করা কঙ্কালটি ডিএনএ টেষ্ট রিপোর্টের পরে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com