=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
ইউক্রেনে এসে বিদেশিদের রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান জানালেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বিদেশিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন একটি বিদেশি বাহিনী গঠন করে রুশদের বিরুদ্ধে যুদ্ধ করেন।
সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি এ দাবি জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সারা পৃথিবীর নাগরিক, ইউক্রেন, শান্তি ও গণতন্ত্রের বন্ধুদের’ প্রতি তিনি এ আহ্বান জানাচ্ছেন বলে উল্লেখ করেছেন। জেলেনস্কি আরও বলেন, যে কেউ যদি ইউক্রেনের প্রতিরক্ষায় যোগ দিতে চান, তিনি এসে ইউক্রেনীয়ানদের পাশাপাশি যুদ্ধ করতে পারেন।
উল্লেখ্য, ইউক্রেন ন্যাটো জোট সদস্য না হওযায় পশ্চিমা দেশগুলো অস্ত্র দিয়ে সাহায্য করলেও এ যুদ্ধে সরাসরি সৈন্য পাঠাচ্ছে না। তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ স্ট্রাস রবিবার জানান- কোন ব্রিটিশ নাগরিক যদি ইউক্রেনে গিয়ে যুদ্ধ করতে চায়- তাহলে তারা একে সমর্থন দেবেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com