=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ২টি অবৈধ করাতকলে (স-মিল) অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে করাতকলে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর চরকাই রেঞ্জের রেঞ্জ অফিসার নিশি কান্ত মালাকার। শনিবার (১৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নিবার্হী ম্যাজিস্ট্রেট নূর-এ আলম এ অভিযান পরিচালনা করেন।
বিরামপুর চরকাই রেঞ্জের রেঞ্জ অফিসার নিশি কান্ত মালাকার জানান, বেশ কয়েকটি অবৈধ করাতকল (স-মিল) গড়ে তুলেন কিছু অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগের ভিতিত্বে হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাংগাপাড়া বাজারের পার্শ্বে এমদাদুল হক ও মাহাবুবুর রহমানের অবৈধ ভাবে গড়ে উঠা করাতকলের (স-মিল) বিভিন্ন যন্ত্রাংশ জব্দ, প্রত্যেককে অর্থ দন্ড এবং বৈধ লাইসেন্স ছাড়া করাতকল (স-মিল) বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বনজ সম্পদ রক্ষার্থে অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। এতে কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com