=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার ১৩ টি থানার মধ্যে ঘোড়াঘাট শ্রেষ্ঠ থানা ও হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলকে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে দিনাজপুর লাইন্স হলরুমে মাসিক কল্যাণসভা ও পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভার শুরুতে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির এর নিকট শ্রেষ্ঠ থানা ও হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামের নিকট শ্রেষ্ঠ সার্কেল হিসেবে তাদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য সম্মাননা স্মারক তুলে দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মার্চ/২০২২ মাসের সার্বিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে এ থানা ও সার্কেলকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আসলাম উদ্দিন ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হাসান কবির বলেন, রংপুর রেঞ্জের ডিআইজি ও জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন স্যারের নির্দেশে একজন পুলিশ সদস্য হিসেবে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি। এ সফলতা শুধু আমার একার নয় ঘোড়াঘাট থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com