=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় আতিয়ার রহমান (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় সাথে থাকা আরেকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা হাফেজ সাহেবের মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমানের বাড়ি উপজেলার বড়খাতা ইউপির দোলাপাড়া গ্রামের খামারটারী এলাকায় মৃত জসমুদ্দিন ছেলে। এবং আহত আব্দুল সালাম পুর্ব ফকির পাড়ার গ্রামের আব্দুল মালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানান, লালমনিরহাটগামী একটি পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়লে ঘটনাস্থলেই ট্রাক চাপায় তার মৃত্যু হয়। এসময় ওই দুই মোটরসাইকেল আরোহী হাতীবান্ধা থেকে বড়খাতায নিজ বাড়িতে ফিরছিলেন।
এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক-হেলপার পলাতক রয়েছেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com