=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে অজ্ঞাত ভারতীয় নাগরেকের (৫০) গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে।
রোববার (১০ এপ্রিল) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম জানান, উপজেলার দুর্গাপুর চওড়াটারী সীমান্তের ৯২৪ নং মেইন পিলারের ১১ নং সাব পিলার এলাকায় বাংলাদেশ অংশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় জানায়।
পরে পুলিশ গিয়ে অজ্ঞাত পরিচয়ের এক ভারতীয় নাগরিকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বডার গার্ড বাংলাদেশর মধ্যে পতাকা বৈঠক আহ্বান করা হলেও মরদেহ উদ্ধার করা হয়নি। দুই দেশের পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পতাকা বৈঠক শেষে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যাবে। স্থানীয়দের ধারণা, ভোর রাতে গরু নিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com