=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ নিয়ে ভুক্তভোগী নারী শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি এবং পরে সংসদ সচিবের কাছে লিখিত অভিযোগ করেন ওই নারী।
সংসদ সচিবালয়ের কমিটি শাখা-৬ এর কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় অসৌজন্যমূলক আচরণ, আপত্তিকর কথাবার্তা ও উত্ত্যক্ত করার অভিযোগ করেন তার সহকর্মী ওই নারী। অভিযোগ পেয়ে নিয়ম অনুযায়ী রফিকুলকে ‘কারণ দর্শানোর’ নোটিশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত রফিকুল ইসলাম গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) গণমাধ্যমকে বলেন, তিনি আসলে তাকে শাসন করতে চেয়েছিলেন। এ বিষয়টিই বড় করে দেখা হচ্ছে। তবে তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে এটা ঠিক। এ ছাড়া সচিব স্যারের কাছে বিচার দেওয়া হয়েছে। তাদের কাছেই এ ব্যাপারে জানতে পারবেন।
অভিযোগকারী সংসদ সচিবালয়ের ওই নারী কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ওই কর্মকর্তা জোর করে অনেকবার জড়িয়ে ধরেছেন, শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন। অনেক অনুনয়-বিনয় করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে থামাতে পারিনি।
তিনি বলেন, চাকরি আর লজ্জায় বসের নির্যাতন দিনের পর দিন সহ্য করে গেছি। শুধু আমি নই। এখানে যেসব নারী বদলি হয়ে আসেন, তাদের সঙ্গেই সে এ রকম ব্যবহার করেন। কিন্তু লোকলজ্জার ভয়ে সবাই চুপ থাকেন।
ওই নারী গণমাধ্যমকে জানান, গত ২০ মার্চ তিনি শেরেবাংলা নগর থানায় জিডি করেন। এ কারণে তাকে নানাভাবে চাপ দেওয়া হয়। এর পরদিন অভিযোগ তদন্ত না করার জন্য থানায় আবেদন করেন তিনি। ওই নারীর স্বামীও সংসদ সচিবালয়ের কর্মকর্তা।
ওই নারীর স্বামী বলেন, সাধারণ ডায়েরির সংবাদ পেয়ে রফিক আরও ক্ষিপ্ত হন এবং ডায়েরি প্রত্যাহার না করলে তার পরিবারের সদস্যদেরও প্রাণনাশের হুমকি দেন। তা ছাড়া রফিক বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্যও বিভিন্ন লোক মারফত হুমকি দেন। প্রয়োজনে আমার স্ত্রীর পা ধরে ক্ষমা চাইবেন বলেও অনুরোধ করেন।
তিনি বলেন, নিরাপত্তাহীনতার কারণে আমরা সংসদ সচিব মহোদয়কে অবহিত করি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ করেছি। আসলে আমরা দুজনই মানসিকভাবে ভেঙে পড়েছি। লোকলজ্জার ভয়ে আর কতদিন এ ধরনের নির্যাতন সহ্য করা যায়?
সংসদের ডিসিপ্লিন অ্যান্ড প্রিভিলেজ শাখার উপসচিব এস এম মঞ্জুর বলেন, রফিকুলের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com