=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার ও প্রথম ওয়ানডে খেলা ক্রিকেটার সামিউর রহমান সামি মারা গেছেন। তিনি দেড় বছর ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন সামির ছেলে রোহান।
ক্রিকেটকে বিদায় বলার পর আম্পায়ারিং ও ম্যাচ রেফারিংয়ের সঙ্গে জড়িত ছিলেন সামি। ব্রেন টিউমারের সঙ্গে হার্ট অ্যাটাক ও স্ট্রোকজনিত জটিলায়ও ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
আন্তর্জাতিক ক্যারিয়ারটা অবশ্য খুব বড় হয়নি সামির। খেলেছেন মাত্র দুটি ওয়ানডে।
ক্রিকেট ছাড়ার পর বিসিবির প্যানেলভুক্ত ম্যাচ অফিশিয়াল হিসেবে যোগ দেন। আম্পায়ারিংয়ের পর দায়িত্ব পালন করে ম্যাচ রেফারি হিসেবে। ফার্স্ট ক্লাস আর লিস্ট-এ মিলিয়ে ২৮ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন সামি। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৩৬টি ম্যাচে।
১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপ প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন তিনি। যেটা ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্বীকৃত ওয়ানডে। ছয় দিন পর ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক ম্যাচ। সামিউর রহমান সামির মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন দেশের ক্রিকেট।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com