=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম(বার) এর সার্বিক পরিকল্পনা ও উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও মনোমুগ্ধকর পরিবেশে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ও বাদ মাগরিব নৈশভোজের আয়োজন করা হয়।
পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসন ও সংরক্ষিত মহিলা আসন-৩৮ এর মাননীয় সংসদ সদস্যদ্বয়, চাঁপাইনবাবগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, বিজিবি ৫৩ ও ৫৯ ব্যাটালিয়ন অধিনায়ক, সরকারি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল জনপ্রতিনিধি এবংরাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজ সহ জেলা পুলিশের সকল স্তরের পুলিশ সদস্যগণ।
পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ মহোদয়ের প্রত্যক্ষ দিক-নির্দেশনা ও সার্বিক ব্যবস্থাপনায় জেলার সকল পর্যায়ের ব্যক্তিবর্গের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অত্যন্ত চমৎকার পরিবেশে এ অনুষ্ঠান সমাপ্ত হয়।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com