=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম পৌর শহরের গোরস্থান পাড়া এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে পুশান্ত (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
পুশান্ত গোরস্থান পাড়া এলাকার পরশের ছেলে। সে ১ নং মাঠের স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।স্থানীয়রা জানায়, পুশান্ত বিদ্যুতের মেইল লাইনের পাশে গাছের ডাল কাটতে ছিল। এ সময় অসাবধানতাবশত মেইন তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়ে।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার-সার্ভিস কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা পরশ জানান, কীভাবে আমার ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল বুঝতে পারছি না।
ছেলেসহ সকালে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি। আমার কপালে বুঝি এটাই লেখা ছিল। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com