=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ ডোপ টেস্টের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনের জন্য লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দিয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাস ও সম্পাদক আরিফ ইসলাম মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিলে অংশ নেন। পরে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় ছাত্রলীগ নেতাদের এমন নির্দেশনা দেন তিনি।
হাতীবান্ধার ডাকালীবান্ধা আলহাজ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ ছাড়াও উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস সরকার, ইউএনও নাজির হোসেন উপস্থিত ছিলেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com