=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর পবিত্র শবে কদর, মে দিবস, পবিত্র ঈদ- উল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ সাত দিন আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। এ ছুটির ঘোষণা দিয়েছেন বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ( সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশন।
বুড়িমারী স্থলবন্দর সুত্র জানায়, পবিত্র শবে কদর ৩০ এপ্রিল , মে দিবস ০১ মে ও পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ( সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের সকল সদস্য গনের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহিত হয় পবিত্র শবে কদর, মে দিবস ও পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে আগামী শনিবার (৩০ এপ্রিল ) থেকে বৃহস্পতিবার (০৫ মে) পর্যন্ত ছয় দিন ও শুক্রবার (০৬ মে) সাপ্তাহিক ছুটিসহ সাতদিন আমদানি- রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকিবে। বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ( সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশন বন্ধ থাকার বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, বুড়িমারী বিজিবি কমান্ডার, লালমনিরহাট চেম্বার অফ কমার্স, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশন কাস্টমস , চ্যাংড়াবান্ধা আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন,এক্সপোটার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোটার অ্যাসোসিয়েশনকে একটি চিঠি দিয়েছেন। এ কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে এ সময় আমদানি- রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বলেন, পবিত্র শবে কদর , মে দিবস ও পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের সিন্ধান্ত অনুযায়ি বুড়িমারী স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ (শুক্রবার) সাতদিন বন্ধ থাকবে। তবে আগামী শনিবার (০৭ মে) থেকে যথারিতি নিয়মে আবারো আমদানি- রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ -পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘বুড়িমারী স্থলবন্দরে আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের সকল কার্যক্রম চালু থাকিবে। এ সময় পাসপোর্ট যাত্রী যাতায়ত করতে পারবে।’
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস্ সহকারী কমিশনার (এসি) জে এম আলী আহসান বলেন, ‘ব্যবসায়ী ও পরিবহণে নিযুক্ত ব্যক্তিরা আমদানি- রপ্তাানি না করলে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে সরকারি নিয়ম অনুযায়ী আমাদের এ সময় কাস্টমস কার্যালয় খোলা থাকিবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com