=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে টাকার মোহে পড়ে তারকা ক্রিকেটাররা দেশের হয়ে সব ফরম্যাটে খেলতে যাচ্ছেন না। এতেও সমস্যা দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
তবে বিসিবি সভাপতি চান ক্রিকেটাররা নিজেরাই পছন্দ করুক কে কোন ফরম্যাটে খেলবে। তারা যেন আগেভাগেই বোর্ডকে জানিয়ে রাখেন কোনটায় খেলবেন আর কোনটায় খেলবেন না। যাতে তার রিপ্লেসম্যান্ট বোর্ড তৈরি করে রাখতে পারে।
এ ব্যাপারে রোববার সংবাদমাধ্যমকে পাপন বলেন, ক্রিকেটাররা কে কোন ফরম্যাটে খেলবে সেই সিদ্ধান্তটা তারা নিতেই পারে। এগুলো মিডিয়াতে না বলে বোর্ডের সঙ্গে বসেই সিদ্ধান্ত নিলে ভালো হয়। তাতে বোর্ডেরও একটু সুবিধা হয় সব কিছু চিন্তা করতে।
সাকিব প্রসঙ্গে পাপন বলেন, সাকিবের ব্যাপারে বলাটা কঠিন। ওকে সবাই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব সংস্করণে চায়। কিন্তু ওকে পাওয়াটা কঠিন। আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে কোনটা খেলবে না। ওর সাথে আমি যখন কথা বলি, তখন মনে হয় ও সবগুলোই খেলতে চায়। কিন্তু আবার যখন খেলা আসে তখন দেখা যায় ওর সমস্যা। কিছু না কিছু সমস্যা থাকে, এটা তো অস্বীকার করার উপায় নেই।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com