=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইভিএম টিভিএম বুঝি না, এ সরকারকে পদত্যাগ করতে হবে আগে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সেই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে কোনো নির্বাচন নয়।
বৃহস্পতিবার (১২ মে) লালমনিরহাটে বিএনপি আয়োজিত অনুষ্ঠানের মির্জা ফখরুল বলেন, এ সাইকেল র্যালির মাধ্যমে সারা দেশে আজ থেকে গণতন্ত্রের নতুন সূচনার যাত্রা শুরু হলো। এ সরকারের আমলে গণতন্ত্র হারিয়ে গেছে। হারানো গণতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের আজকের এ সংগ্রাম।
মির্জা ফখরুল বলেন, এ ফ্যাসিবাদী সরকার আমাদের ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করেছে। অসংখ্য নেতাকর্মীকে খুন করেছে। এ সরকারের আমলে দেশের কোনো কিছুই নিরাপদ নয়।
স্বাধীনতার ৫০ বছরপূর্তির উপলক্ষ্যে লালমনিরহাট জেলা বিএনপির বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করে। র্যালিতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামুসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব বিকেলে জেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ‘শহীদ জিয়া ফুটবল’ টুনামেন্টের উদ্ধোধন করবেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com