=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি আবার জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চান।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতালির সংবাদ মাধ্যম আরএআই ওয়ান টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, আলোচনার শুরুটা হতে পারে ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের মাধ্যমে।
জেলেনস্কি ইতালিয়ান সংবাদ মাধ্যমটিকে অবশ্য জানিয়েছেন, তিনি শুধুমাত্র পুতিনের সঙ্গে দেখা করতে চান। তার কোনো মধ্যস্থতাকারীর সঙ্গে না।
এ ব্যাপারে জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে আমি পুতিনের সঙ্গে কথা বলতে প্রস্তুত আছি। কিন্তু শুধুমাত্র তার সঙ্গে। তার কোনো মধ্যস্থতাকারীকে ছাড়া। আর আলোচনা হতে হবে সংলাপের উদ্দেশে কোনো আল্টিমেটামের জন্য না।
এদিকে খবর বের হয়েছে শান্তি চুক্তির জন্য ইউক্রেন তাদের অঞ্চল নিয়ে কিছুটা ছাড় দিতে পারে।
মানে রাশিয়া ইউক্রেনের দোনেৎস্ক, লুহানেস্কের কিছু অংশ, মারিউপোল, মেলিতোপোল ও খেরসন দখল করে রেখেছে সেটিকে স্বীকৃতি দিতে পারে ইউক্রেন।
তবে এমন কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ২৪ ফেব্রুয়ারি থেকে যেসব স্থান দখল করে রেখেছেন সেগুলো ছেড়ে দিন। আর এটিই যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার প্রথম ধাপ।
অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা ২৯ মার্চের পর মুখোমুখি আর কোনো আলোচনায় বসেননি।
এ আলোচনায় রাশিয়ার অন্যতম প্রতিনিধি ভ্লাদিমির মেদেনেস্কি ইন্টারফেক্সকে জানিয়েছিলেন, দূর থেকে ভিডিও কলের মাধ্যমে তাদের আলোচনা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com