=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃজাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে জীবননগর উপজেলার মাধবপুর ও হাসাদহ এলাকায় ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে সোমবার (২৩শে মে) দুপুর ১২ টার সময় মাধবপুর ও হাসাদহ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযানে মাধবপুর বাজারে মেসার্স জুবায়ের ফার্মেসির মালিক মোঃ আতিকুল ইসলাম রুবেলকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৫১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর একটি প্রতিষ্ঠান মেসার্স জুয়েল ভ্যারাইটিজ স্টোর এর মালিক মোঃ জুয়েলকে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মেয়াদ মুল্য বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ৬ হাজার টাকাসহ ০২টি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমান ও জীবননগর থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com