=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাকেজ আলী (৩৪) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (২৯ মে) সকালে লালমনিরহাট-বুড়িমারী সড়কের কাকিনা চাপারতল এলাকায় আকাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মাকেজ আলী বগুড়ার শেরপুরের মির্জাপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বগুড়ার শেরপুর থেকে পাথর নিতে বুড়িমারী স্থলবন্দর যাচ্ছিল ট্রাক। অপরদিকে পণ্যবাহী একটি ট্রাক নারায়ণগঞ্জে যাওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে ছিল। পরে লালমনিরহাট-বুড়িমারী সড়কের কাকিনা চাপারতল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মাকেজ আলী নিহত হন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল জানান , খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com