=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের বৈদ্যুতিক প্রধান স্টেশনে আগুন লাগে।
জেলা প্রশাসকের কার্যালয়ের প্রটোকল সহকারী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুতের প্রধান স্টেশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ আগত সেবাগ্রহীতারা আতঙ্কিত হয়ে পড়েন। ওই ভবনে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে প্রায় ১৫ মিনিট চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসেরও একটি ইউনিট এসে পরিস্থিতি পর্যাবেক্ষণ করে।
আরিফুল ইসলাম বলেন, আপাতত বিদ্যুতের সব লাইন বন্ধ রয়েছে। এ ঘটনায় কার্যালয়ে রক্ষিত প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com