=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর সীমান্তে বিএসএফের পিটুনিতে সাইদুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।
শুক্রবার (৩ জুন) সকালে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে ইউপি সদস্য আব্দুল হামিদ নিশ্চিত করেছেন।
এর আগে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি সীমান্তের ৯১৩/৬ সাপ পিলারে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও সীমান্ত সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চন্দ্রপুর খামারভাতি সীমান্তের ধানক্ষেত দিয়ে ৯১৩/৬ সাপ পিলারের কাছাকাছি যান সাইদুল ইসলামসহ কয়েকজন যুবক। ভারতীয় চোরাকারবারী কাছ থেকে ফেন্সিডিল ও ইয়াবা চালান আনতে সাইদুল ইসলামসহ সহযোগিতা। ভারতীয় বিএসএফের সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করেন। পরে সহযোগীরা পালিয়ে গেলেও সাইদুল ইসলামকে বিএসএফ সদস্যরা আটক করে। একপর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে ধ্বস্তাধ্বস্তি হলে অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে বিএসএফ সদস্যদের ধাক্কা দিয়ে পালিয়ে আসেন সাইদুল ইসলাম। পরে সেখানের গ্রামবাসীরা আহত অবস্থায় উদ্ধার করে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৈহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশিকে আটকের বিষয়ের পর বিজিবির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। আহত সাইদুল ইসলাম আত্মগোপন রেখে চিকিৎসা নিচ্ছেন। তবে আহত সাইদুল ইসলাম কোন হাসপাতালে ভর্তি রয়েছেন পরিবার গোপন রেখেছেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com