=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
পদ্মা সেতুর উত্তর ও দক্ষিণে অবস্থিত দুটি থানার কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে থানা দুটি উদ্বোধন করেন তিনি।
এ সময় বাংলাদেশ পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি বাড়ি হস্তান্তর এবং ১২টি পুলিশ হাসপাতালের আধুনিকায়নের কাজ, ছয়টি মহিলা ব্যারাক ও অনলাইন জিডি ব্যবস্থারও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান জানিয়েছেন, নতুন থানা দুটি হচ্ছে— পদ্মা সেতু (উত্তর) থানা ও পদ্মা সেতু (দক্ষিণ) থানা।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারা দেশে গৃহহীন মানুষের জন্য মোট ৫২০টি বাড়ি নির্মাণ করেছে।’
তিনি বলেছেন, ‘সকল গৃহহীন ও ভূমিহীন মানুষকে আবাসন সুবিধার আওতায় আনার জন্য সরকারি কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ সারা দেশে নিজস্ব অর্থে বাড়িগুলো নির্মাণ করেছে।’
এর আগে প্রধানমন্ত্রী চলতি বছরের ১০ এপ্রিল গৃহহীনদের হাতে বাংলাদেশ পুলিশ নির্মিত ৪০০ বাড়ি হস্তান্তর করেন।
এআইজি মো. কামরুজ্জামান জানিয়েছেন, পুলিশ দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন থানায় গৃহহীনদের জন্য ১২০টি বাড়ি নির্মাণ করেছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com