=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
খায়রুল খন্দকার টাঙ্গাইল: মাত্র পাঁচ মাসে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে দশ বছরের তকি ওসমানি তাসিন। বলছিলাম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের বাবুল মাষ্টারের ছেলে এবং গোপালপুর দারুল কুরআন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।
বৃহস্পতিবার (২১জুলাই) আনুষ্ঠানিকভাবে কোরআন হিফজ শেষ করে সে। ওই দিন তাসিনের সমাপনী সবক শোনেন অত্র মাদরসার মোহতামিম হাফেজ জুবায়ের আহমেদ।
এ সময় অত্র মাদরাসার উপদেষ্টা হাফেজ মাওলানা আবুবকর সিদ্দিক, শিক্ষক হাফেজ আব্দুর সাত্তার হাজী জয়নাল আবেদীন সাংবাদিক নুর আলম সাংবাদিক মাহদী হাসান সাংবাদিক কামরান পারভেজ ইভান সহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সরেজমিনে সোমবার (২৫ জুলাই) মাদ্রাসায় হাফেজ হওয়ার বিষয়টি মাদারিয়া ইমান আলী বাইতুল কোরআন মাদ্রাসার পরিচালক শেখ মাহাদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তাসিন তার সহপাঠীদের তাক লাগিয়ে মাত্র ৫ মাসের মধ্যে কোরআনের হাফেজ হয়েছে। এতে এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
হাফেজ মাওলানা আবুবকর সিদ্দিক বলেন, আল্লাহর অশেষ মেহেরবানী ও হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ , সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর সাত্তারের অক্লান্ত পরিশ্রম ও তাসিনের আন্তরিক প্রচেষ্টায় খুব কম সময়ে হিফজ সমাপ্ত করতে পেরেছে সে।
তকি উসমানি তাসিনের বাবা-মা ও মামা হাফেজ কারী ওমর ফারুক সহ অন্য স্বজনেরা আশা করেন, তাদের ছোট্ট তাসিন একসময় বড় আলেম হবে এবং দুনিয়াব্যাপী ইসলামের খেদমত করবে। নানা মাওলানা আব্দুল করিম তাসিনের সুন্দর ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Attachments area
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com