=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
‘উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা কেবল কাগজেকলমে নয় বরং বাস্তবে নিশ্চিত করতে হবে। প্রতিটি প্রকল্পের ঠিকাদারকে নিরাপত্তা নিশ্চিত করেই তবে কাজ চালাতে হবে। নিরাপত্তা ইস্যু নিয়ে প্রতিদিন সবাইকে নিয়ে মিটিং করতে হবে। নো সেফটি, নো ওয়ার্ক। নিরাপত্তা নিশ্চিত না হলে শ্রমিকরা কাজ বন্ধ করে দেবে।’
রোববার (২১ আগস্ট) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বিভিন্ন সংস্থা কর্তৃক চলমান উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন।
এসময় মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে উন্নয়ন কার্যক্রম চলছে দুর্বার গতিতে। তবে উন্নয়ন প্রকল্পগুলোতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা কাগজেকলমে থাকলেও সেটা ঠিক মতো মানা হচ্ছে না। এখন থেকে নির্মাণ প্রকল্প এলাকার কমপ্লায়েন্স নিশ্চিত করেই কাজ চালাতে হবে। জনগণকে নিরাপত্তা ও সুবিধার বিষয়টি সবার আগে ভাবতে হবে। প্রকল্পের সকল বিভাগের সমন্বয়ে নিরাপত্তা ইস্যুতে চমৎকার টিম ওয়ার্ক তৈরি করতে হবে। যারা ক্রেন চালানোর মতো ভারি কাজ করবেন, অবশ্যই তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এমনকি ডোপ টেস্টও করতে হবে।
তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিনে উত্তরায় গার্ডার পড়ে একই পরিবারের পাঁচ জন নিহত হওয়ার পর আবারও শনিবার গাজীপুরে বিআরটি প্রকল্পের কাজ চলার সময় একটি প্রাইভেট কারের ওপরে রড পড়েছে। আমরা প্রকল্প সংশ্লিষ্টরা মানুষের নিরাপত্তার বিষয়ে উদাসীন। এসব ঘটনায় সরকার বিব্রত। আমাদের এখনও টনক নড়েনি। আর কত প্রাণ গেলে আমাদের টনক নড়বে? সরকারকে বিব্রত করা যাবে না, জনগণকে ভোগান্তিতে ফেলা যাবে না।
সাংবাদিকের প্রশ্নের জবাবে মেয়র আতিক বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে কোনও প্রকল্পের কাজ করা যাবে না। নিরাপত্তা নিশ্চিত করে কাজ করলে কোনও সমস্যা হবে না। কিন্তু এর ব্যত্যয় করলে ব্যবস্থা নেওয়া হবে। আমি যেকোনও সময় বিভিন্ন সাইটে পরিদর্শনে যাব। সঙ্গে আমাদের ম্যাজিস্ট্রেটরাও যাবেন। কোনও অনিয়ম পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় সমন্বয় সভায় অন্যান্যের সাথে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, অতিরিক্ত প্রকল্প পরিচালক কৃষ্ণকান্ত বিশ্বাস, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. দেলওয়ার হায়দার, রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, বিআরটি’র ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ.কে.এম মনির হোসেন পাঠান, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com