=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নিজ বাড়ি থেকে থেকে মা ও দুই সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়ার সুলতানের স্ত্রী মোছা. রওশন আরা (৪০), ছেলে জিহাদ (১০) ও মাহিম (৩)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, ‘মবুপুর গ্রামের একটি ফাঁকা বাড়িতে মা তার দুই সন্তান নিয়ে বসবাস করতেন। শনিবার বিকেলে পচা দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা থানায় খবর দেয়। আমরা এসে দেখি ঘরের মধ্যে মরদেহগুলো পড়ে আছে। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে তাদের মৃত্যু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের সিআইডি ও পিবিআইয়ের টিমও এসেছে। তারাও কাজ করছেন। মরদেহগুলো উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com