=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অখিল চন্দ্র রায়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক পরিচ্ছন্নতাকর্মী। শুক্রবার (১ অক্টোবর) রাতে থানায় মামলা করেন তিনি।
ওই নারীর অভিযোগ, গত মঙ্গলবার তাকে ইউপি কার্যালয়ের শৌচাগার পরিষ্কারের জন্য ডেকে চেয়ারম্যান ধর্ষণ করেন। ঘটনাটি পরিষদের কম্পিউটার অপারেটর ইব্রাহিমকে জানালে তিনিও ধর্ষণ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় দাবি করেন, ‘ধর্ষণের অভিযোগ মিথ্যা। নির্বাচনের পর থেকে প্রতিপক্ষ গ্রুপ আমার মানহানি করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা রকিবুল আলম চয়ন জানান, ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি-না।
রুহিয়া থানার ওসি সোহেল রানা বলেন, ‘চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com