=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কনসেপ্ট বিশ্বাস করে না। দলীয় সরকার অথবা কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আনুপাতিক হারে নির্বাচন করলে নির্বাচন সুষ্ঠু হবে।
বৃহস্পতিবার কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে গণতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘১৯৮৬ সালের ১০ নভেম্বর সামরিক আইন তুলে দিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গণতন্ত্রের দ্বার উন্মোচন করেছেন। তাই ১০ নভেম্বরকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করে জাতীয় পার্টি। ১৯৯১-এর পরে দুটি দল গণতন্ত্রের নামে জনসাধারণের সঙ্গে প্রতারণা করেছে। আওয়ামী লীগ ও বিএনপি ৩২ বছর দেশ পরিচালনা করেছে কিন্তু দেশে কোনো সুশাসন দিতে পারেনি। দুই দলই সব কিছু দলীয়করণ করেছে। সারা দেশে দুর্নীতি, দুঃশাসন কায়েম করেছে।’
তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্য এত বৃদ্ধি পেয়েছে- যা জনসাধারণের ক্রয়ক্ষমতার বাইরে। দেশে কোনো বাণিজ্যমন্ত্রী আছে- তা মনে হয় না। সরকারের কোনো এক মন্ত্রী বলেন- দেশের মানুষ এখন বেহেশতে আছে। এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে ৮৬ হাজার কোটি টাকা লুটপাট করেছে। সরকারি লোকেরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব ফকরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com