=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
কাতার বিশ্বকাপের ট্রফি জেতার পর চ্যাম্পিয়নের জার্সি পরে জাতীয় দলের হয়ে আরও কিছু ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। তার এ আগ্রহ নিয়ে এবার মুখ খুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। খবর এনডিটিভির।
খেলা শেষে এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, 'মেসি আর্জেন্টিনার হয়ে খেলবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার। যদি সে আগামী ২০২৬ বিশ্বকাপে খেলতে চায়, তবে ১০ নম্বর জার্সিটা তারই থাকবে।'
মেসির বয়স ৩৫ বছর। এ পর্যন্ত ৫ বার বিশ্বকাপ খেলেছেন এ ম্যাজিকম্যান। আগামী অর্থাৎ ২০২৬ সালের
যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে তার বয়স হবে ৩৯ বছর। সাধারণত এই বয়সি ফুটবলার বিশ্বকাপে খুব কম দেখা যায়।
প্রসঙ্গত, আর্জেন্টিনার জার্সি পরে আরও কিছু ম্যাচ খেলার কথা বললেও আগামী বিশ্বকাপ খেলার ব্যাপারে পরিষ্কার কিছু বলেননি লিওনেল মেসি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com