=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবির ঝটিকা মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দৈখাওয়া বাজারে মিছিল বের করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবির।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর শফিকুল ইসলামসহ সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবির। হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া আদর্শ কলেজ থেকে মিছিলটি বের হয় দৈখাওয়া বাজারে প্রবেশ করলে পুলিশ বাধা দেয়।
পুলিশের বাধায় পণ্ড হয় তাদের মিছিল। তবে এ মিছিল থেকে জামায়াতের তিনজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তারা পালিয়ে যায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় পরে জানানো হবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com