=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
হিলি (দিনাজপুর) প্রতিনিধি।। “স্কাউটিং করি, সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে পাঁচদিন ব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ স্কাউট হাকিমপুর উপজেলার শাখার আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে পাঁচদিন ব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা স্কাউটস এর সভাপতি মোহাম্মদ নুর-এ আলম। পাঁচদিন ব্যাপী এ স্কাউট সমাবেশে পদ্মা, মেঘনা ও যমুনা নামে ৩ টি সাব ক্যাম্পে ২৭ শিক্ষা প্রতিষ্ঠানের ২৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ক্যাম্প চীপ ও উপজেলা স্কাউট কমিশনার আনোয়ারুল হক টুকু, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, প্রোগ্রাম চীপ ও উপজেলা স্কাউট লিডার তারেক মাহামুদ, সম্পাদক কাওছার আলী আহম্মেদ, স্কাউটস হাকিমপুর উপজেলার সহ-সভাপতি মামুনুর রশিদ, হাকিমপুর সরকারি কলেজের আর এস এল রহুল আমিন, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের সুলতানাসহ অনেকেই।
দিনাজপুরের হিলিতে পাঁচদিন ব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com