=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জের গৃহহীন ইসমাইল হোসেনের ভাগ্যে জুটেনি একটি সরকারি ঘর। তিনি উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাশীরাম গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। পেশায় একজন দিনমজুর। শারীরিক অক্ষমতায় এখন তিনি কর্মহীন। সহায় সম্বল বলতে কিছুই নেই তার। নেই মাথা গুজারও কোনো ঠাই।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এক বেলা খাইলে অন্য বেলায় খাবার জোগাইতে পারেনা, থাকার যে ঘরটি রয়েছে সেটি বাঁশের কয়েকটি খুঁটির উপর দাঁড় করানো ছোট্ট একটি টিনের চালায় তিন সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভূমিহীন ইসমাইল।
দুর থেকে দেখে মনে হয় গোয়াল ঘর এটি। তবুও স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের নজরেও আসেনি তাদের এই পলিথিনের ঘরটি।
কান্নাজড়িত কন্ঠে ভূমিহীন ইসমাইল হোসেন বলেন, কালীগঞ্জের অনেক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে।
অথচ খাস জমিতে থেকেও আমার মত হতভাগার ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর। একটি ঘরের জন্য ইউএনও স্যারের কাছে কয়েকবার গিয়েছি কাগজ জমা দিয়েছি কিন্তু তিন বছরে ও তা বাস্তবায়ন হয়নি।
তিন সন্তান নিয়ে বর্তমানে আমি যে ঘরটিতে বাস করছি সে ঘরটির খুবই খারাপ অবস্থা। বৃষ্টি হলে পানি পড়ে। তখন সন্তানদের নিয়ে নির্ঘুম রাত কাটে আমার।
এ বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, ওই ভূমিহীন পরিবারের খোঁজ খবর নিয়ে দ্রুত ঘরের ব্যবস্থা করা হবে।’
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com