=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে শর্তের ব্যাপারে ভিন্ন বক্তব্য দিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এর আগে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাময়িক মুক্তির ক্ষেত্রে রাজনীতি করা নিয়ে কোনো শর্ত দেওয়া হয়নি। তিনি রাজনীতি করতে পারবেন তবে নির্বাচন করতে পারবেন না।
এ ব্যাপারে জানতে চাইলে তথ্যমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার বয়স ও স্বাস্থ্য বিবেচনায় শর্ত সাপেক্ষে কারাগারের বাইরে ঘরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। সেই শর্ত অনুযায়ী, তিনি রাজনীতি করতে পারেন না।
খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে রাজনীতি নিয়ে শর্ত ছিল কি না জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, যে শর্তে তাকে ঘরে থাকার অনুমতি দেওয়া হয়েছে সেই শর্তে তিনি রাজনীতি করতে পারবেন এমন কথা নেই।
শর্তে বলা আছে, তিনি ঘরে থেকে চিকিৎসা নেবেন এবং অন্য কোনো কর্মকাণ্ডে অংশ নেবেন না। সুতরাং তার রাজনীতি করতে পারার কথা নয়। কেউ যদি বলে থাকে সেটা বলতে পারেন।
আমি ইতোমধ্যে খোঁজখবর নিয়েছি, শর্ত অনুযায়ী তিনি বাসায় থাকতে পারবেন, চিকিৎসা নিতে পারবেন কিন্তু তিনি রাজনীতি করতে পারার কথা নয়।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com