=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
আশরাফুল ইসলাম গাইবান্ধা:বিএনপি কতৃক প্রকাশ্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকি ও সারাদেশের সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রমুলক অপরাজনীতির প্রতিবাদে গাইবান্ধায় বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, মানুষ বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নে বিশ্বাসী আর দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের জন্য আবারো নানা ভাবে ষড়যন্ত্র ও আগুণ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বিএনপি জামাত । তাদের আগুণ সন্ত্রাস রুখে দিতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের সর্বদা জাগ্রত থাকতে হবে৷ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত প্রতিটি মানুষ অপশক্তির অপরাজনীতি রুখে দিতে প্রস্তুত রয়েছে এবং তাদের দেশ বিরোধী রাজনীতি নিষিদ্ধ করার জন্য আজ সময়ে দাবীতে পরিণত হয়েছে৷
গাইবান্ধা পৌরপার্কের গাইবান্ধা জেলা আওয়ামীলীগের আয়োজনে আজ ২৭ মে শনিবার সকাল ১১ ঘটিকায় এ শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত রায় নন্দী।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। আরো বক্তব্য রাখেন জেলা ও জেলার অন্যান্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ জেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com