=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
ময়মনসিংহ রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের কাছে ঢাকাগামী ক্যাটল স্পেশাল ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। মেরামত করার ৫ মিনিটের ব্যবধানে দুইবার লাইনচ্যুত হয় ট্রেনটি।
এতে ময়মনসিংহ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। শনিবার রাত ১টার দিকে প্রথম দফায় এবং রোববার সকাল ৮টার দিকে দ্বিতীয় দফায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
রেলওয়ে পুলিশের এসআই দীপক চন্দ্র বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল ট্রেনটি। কোরবানির গরু বোঝাই ট্রেনটি রাত দেড়টার দিকে ময়মনসিংহ জংশন ছেড়ে যাবার সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। পরবর্তীতে সকাল ৭টা ৫০ মিনিটে উদ্ধার কাজ শেষ করে ট্রেনটি ছাড়লে ৫ মিনিটের মধ্যে ফের দুটি চাকা লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ লোকোশেডের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, দুই দফা ট্রেনটি লাইনচ্যুত হলে উদ্ধার অভিযান চালানো হয়। সকাল ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ট্রেনটি আর ঢাকা যাচ্ছে না। ট্রাকে করে বিকল্প ব্যবস্থায় গরু ঢাকায় পাঠানো হচ্ছে।
তিনি জানান, কি কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com