=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে সালামত মিয়া (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) সকালে কমলগঞ্জ সড়কের বড়চেগ গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনার পর প্রায় ২ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা।
নিহত সালামত মিয়া বড়চেগ গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে। তিনি তিন সন্তানের বাবা ও শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কের একটি ভেরাইটিজ দোকানের মালিক।
প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টায় সালামত মিয়া ছোট ছেলেকে মাদরাসায় দিয়ে দোকানে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় মাথায় গুরুতর আঘাতে তার মুখ ও কান দিয়ে প্রচুর পরিমাণে রক্ত ক্ষরণ হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান মোটরসাইকেলের আঘাতে ব্যবসায়ী সালামতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনার পর গ্রামে শোকের মাতম শুরু হয়েছে।
কমলগঞ্জ শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ শামীম আকঞ্জি বলেন, পথচারী রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। পরে স্থানীরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মোটরসাইকেলটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। আমরা চালককে দ্রুত আটক করা হবে। দুর্ঘটনার পর স্থানীয়রা রাস্তা অবরোধ করে রাখেন। পরে আমরা এসে স্বাভাবিক করে দেই।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com