=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
পিরোজপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের উপরে হামলার ঘটনায় দলের ৩৮০ জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) রাতে পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে মামলায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ নামীয় ৮০ জন এবং অজ্ঞাত ২০০/৩০০ জন বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসান জানান, মঙ্গলবার শহরের সার্কিট হাউজ সড়কে বিএনপির পদযাত্রা চলাকালীন নেতাকর্মীরা পুলিশের উপর লাঠি নিয়ে আক্রমণ করনে এবং ইট ছুড়তে থাকে। এ ঘটনায় পুলিশের ৭ সদস্য আহত হয়। তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ হামলার ঘটনায় পিরোজপুর সদর থানার এসআই মাকসুদুর রহমান বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করে।
তবে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, পুলিশ জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় লাঠিচার্জ করেছে। এতে তাদের ১০/১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com