=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যার সমাধান না হওয়ায় এবং বাংলাদেশ ন্যাশনালবিল্ডিং কোড ২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধি২০০৮ সংশোধন পূর্বক গেজেট প্রকাশ ও ৪ দফা দাবী বাস্তবায়নের উদ্দেশ্যে মূলক কালক্ষেপনের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা'র আয়োজনে
রোববার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগ অধিদপ্তরের শ্রমিক ইউনিয়ন জেলা শাখার কার্যালয়ে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে এবং মিছিলের নেতৃত্ব দেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম।
[caption id="attachment_235280" align="alignnone" width="300"]
Exif_JPEG_420[/caption]
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক মোঃ শামসুজ্জামান খান, আইডিইবি প্রতিষ্ঠাকালিন সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, চন্দন কুমার পাল, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখা'র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার প্রমুখ। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখা'র সভাপতি মোঃ নওশের আহম্মেদ তামান্না। স্বাগত বক্তব্যে রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মেহেদী হাসান দানিয়াল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদস্য সচিব মোঃ জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের প্রকৌশলী মোঃ মোর্শেদ মিয়া সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। কর্মসূচি পালনে আমরা অব্যাহত রাখবো।
এসময়ে সিরাজগঞ্জের বিভিন্ন দফতরের ২ শতাধিক প্রকৌশলীরা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com