=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
গত সোমবার দিবাগত রাত ১২ টার দিকে ঘোড়াঘাট পৌর এলাকার ইসলামপুর গ্রামের মসজিদের পাশে জনৈক মোঃ নজরুল ইসলাম এর দোকানে সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক অসীম কুমার মোদক সঙ্গীয় ফোর্স ২ জনের নিকট হতে ২০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে আটক করে থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন। উক্ত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ হাজার টাকা।
আটককৃতরা হলেন, উপজেলার জমিলাপুর গ্রামের মৃত দুদু শেখের ছেলে ইনসান আলী (৩৫) ও একই এলাকার মিতালী গুচ্ছগ্রামের মোস্তফা মিয়ার ছেলে বেল্লাল হোসেন (৩০)।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে ২৫ জুলাই মঙ্গলবার দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com