=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের সাপ্টিবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাক চাপায় জেলা তাঁতী দলের সভাপতি মোজ্জামেল হক (৬০) নিহত হয়েছেন।
বুধবার রাতে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত মোজাম্মেল হক লালমনিরহাট পৌরসভা সাপটানা লিচু বাগান এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে আদিতমারীর দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে বিপরীত হতে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনি পরে গিয়ে ট্রাকের সামনের বাম্পারের সাথে আটকে যায় এবং মহাসড়কেই প্রায় তিনশত মিটার ঝুলে ছিলো।
পরে পথচারী ও আশপাশের লোকজনের চিৎকারে ট্রাক দাঁড় করিয়ে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত মোজাম্মেল হককে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় আহত মোজাম্মেল হক মারা যায়। লালমনিরহাট জেলা তাঁতি দলের সভাপতি ও জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হকের দূর্ঘটনায় মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দূর্ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com