=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
২০১০ ও ২০১৪ সালে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে বাংলাদেশ জিতেছিল রৌপ্য। তবে এবার আর সেই রেকর্ড ধরে রাখতে পারেননি টাইগ্রেসরা। ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনালে হেরে যাওয়ায় এখন তাদের নামতে হবে ব্রোঞ্জের লড়াইয়ে।
রোববার হাংজুর জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঠে এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হন জ্যোতিরা।
টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে টস জিতে বাংলাদেশ মাত্র ৫১ রান করতে সক্ষম হয়। জবাবে ভারত ৮ উইকেট ও ৭০ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে। সেই সঙ্গে তারা টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পরাজিত দল। যেখানে ফাইনালে ওঠার লড়াইয়ে দুপুর ১২টায় মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলংকা।
গত দুই দিন হাংঝুতে টানা বর্ষণ হওয়ায় ম্যাচ অনুষ্ঠান নিয়ে শঙ্কা ছিল। কিন্তু রোববার সকাল থেকে সেখানে রোদ হাসছে। সূর্যের এমন হাস্যোজ্জ্বল দিনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ১ রান যোগ করতেই ২ উইকেট হারিয়ে ফেলেন জ্যোতিরা। আর ২৫ রানে পঞ্চম উইকেট হারান তারা। শুরুর এই ব্যাটিং বিপর্যয় থেকে আর দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা।
এর পর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকেন তারা। শেষ পর্যন্ত ১৭ ওভারে ৫১ রানেই অলআউট হন টাইগ্রেসরা। বাংলাদেশের হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ১২ রান করেন। দলের আর কেউই দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com