=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এখন পর্যন্ত ভবন থেকে ৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, ২০ থেকে ২৫ জন মানুষ আটকে আছে ভবনটিতে।
সরেজমিনে দেখা যায়, ভবনের বিভিন্ন ফ্লোরের বারান্দায় দাঁড়িয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন আটকে পড়া মানুষেরা। তারা ওপর থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের বার বার আকুতি জানাচ্ছেন তাদের নামিয়ে আনতে। তাদের মধ্যে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে বলে ইশারায় জানাচ্ছেন।
এদিকে রাত ৭টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে জানিয়েছে, এখন পর্যন্ত ভবনের ভেতর থেকে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিস টিটিএলের সাহায্যে খাজা টাওয়ারের বিভিন্ন ফ্লোরের বাইরের গ্লাস ভাঙছে। একইসঙ্গে দেখা হচ্ছে কোনো ফ্লোরে আগুন ও মানুষ আছে কি না।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আমাদের ১১টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে দুটি লেডার সংবলিত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের গাড়ি টিটিএল নেওয়া হয়েছে। টিটিএল দিয়ে টাওয়ারের বিভিন্ন ফ্লোরের গ্লাস ভাঙা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী মোড়ের কাছের খাজা টাওয়ারে আগুন লাগে। এর কিছুক্ষণ পর থেকেই আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে তাদের সঙ্গে যোগ দেয় সেনা নৌ ও বিমান বাহিনীর একটি সমন্বিত দলও। শেষ খবর পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com