=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারীতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তামিম রহমান (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী মিরেরচক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু তামিম চরিতাবাড়ী মিরেরচক এলাকার মশিয়ার রহমানের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকালে উপজেলার চরিতাবাড়ী মিরেরচক গ্রামের নিজ বাড়ীর পিছনে খেলছিল শিশু তামিম। তার পাশেই কাজ করছিলেন চাচা মহশিন আলী, হঠাৎ শিশু তামিমকে দেখতে না পেয়ে দ্রুত বাড়িতে খোঁজ করেন। এ সময় শিশু তামিমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পুকুর থেকে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করের।
কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতি বলেন, পুকুরে ডুবে শিশু নিহতের বিষয়টি আমি শুনেছি।
এবিষয়ে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com