=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
মানিক হোসেন, ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গনিত বিভাগের (২০২১-২২) শিক্ষার্থী সামিয়া জান্নাত ফুল ভাসকুলাইটিস নামক বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেছে।
মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যসংবাদ নিশ্চিত করেছেন গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. সজীব আলী। মৃত সামিয়া জান্নাত ফুল তার বিভাগের মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী। তার বাড়ি পাবনা জেলার সদর উপজেলায়। তার পিতা শাফারত আলী স্বাধীন ও শারমিন সুলতানা। তিন ভাই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।
সহপাঠী সূত্রে জানা যায়, ফুলের এই রোগটি ২০২০ সালের দিকে দেখা দেয়। পরে এক বছর চিকিৎসা নিয়ে সুস্থ হলেও গত ছয় মাস থেকে ফুল আবার অসুস্থ হয়ে পড়ে। ফুলের প্রতিটা অর্গানে সমস্যা দেখা দিয়েছিলো। যেমন, কিডনি জটিলতা, হার্টে সমস্যা, কফে সাথে রক্ত আসা ইত্যাদি। তিন বছর ধরে ফুল এই রোগটির সাথে লড়াই করতে করতে আজ বিদায় নিলো।
এ বিষয়ে বিভাগের সভাপতি ড. সজীব আলী বলেন, বেশ কিছুদিন আগে মেয়েটি অসুস্থ থাকায় আমার নিকট থেকে ছুটি নিয়েছিলো। তবে আজ তাঁর মৃত্যু সংবাদ শুনতে হবে এটা প্রস্তুত ছিলাম না। আমরা বিভাগের সকলেই তাঁর জন্য শোকাহত। আমরা একজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম।
পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তবে কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই। আমরা তাঁর শেষকৃত্যে অংশ নিতে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিকেলে একটি বাসে করে শিক্ষক-শিক্ষার্থীরা রওনা দিবো। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com